🚨 ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গীর খান গ্রেফতার
দক্ষিণ ২৪ পরগণার ফলতার প্রভাবশালী তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খান-কে ভারত-নেপাল সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। সোমবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে সীমান্ত পেরিয়ে পালানোর চেষ্টা করার সময় তাকে আটক করা হয় বলে জানা গিয়েছে।
গ্রেফতারের নেপথ্যে কী?
কলকাতা হাইকোর্ট-এর ভ্যাকেশন বেঞ্চ তার বিরুদ্ধে দায়ের হওয়া পাঁচটি মামলায় দেওয়া অন্তর্বর্তীকালীন আইনি সুরক্ষার মেয়াদ বাড়াতে অস্বীকার করে।
এরপর থেকেই তিনি আত্মগোপনে চলে যান বলে অভিযোগ।
ফলতা থানায় তার বিরুদ্ধে তোলাবাজি, জোরপূর্বক জমি দখলসহ একাধিক গুরুতর অভিযোগে মামলা রয়েছে।
ভোটের আগে নাটকীয় সিদ্ধান্ত
গত ২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনের মাত্র ৪৮ ঘণ্টা আগে জাহাঙ্গীর খান প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেন। পরে নির্বাচনে বিজেপি প্রার্থীর জয়লাভের পর থেকেই তিনি পলাতক ছিলেন বলে তদন্তকারীদের দাবি।
🚨 ভারত-নেপাল সীমান্ত থেকে গ্রেফতার ফলতার 'পুষ্পা' জাহাঙ্গীর!
তোলাবাজি-জমি দখল মামলায় STF-এর জালে তৃণমূল নেতা
#JahangirKhan #Falta #WestBengalPolitics #TMC #STF #MEDIA24BY7 #BreakingNews
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন