MEDIA24BY7

মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

আরজি কর দুর্নীতি মামলায় বড় পদক্ষেপসন্দীপ ঘোষের বিরুদ্ধে


আরজি কর দুর্নীতি মামলায় বড় পদক্ষেপ
সন্দীপ ঘোষের বিরুদ্ধে মামলা চালাতে ইডিকে অনুমোদন দিল রাজ্য
পশ্চিমবঙ্গ সরকার আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি ও অর্থ পাচারের মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-কে আনুষ্ঠানিকভাবে “Sanction of Prosecution” দিয়েছে।
রাজ্যপালের সম্মতি এবং স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকার ভিত্তিতে এই অনুমোদন জারি হয়েছে। ফলে এবার ইডি আদালতে পূর্ণাঙ্গভাবে মামলা পরিচালনা করতে পারবে।
অভিযোগ অনুযায়ী, ভারতীয় ন্যায় সংহিতা (BNS), দুর্নীতি প্রতিরোধ আইন এবং অর্থ পাচার প্রতিরোধ আইন (PMLA)-এর আওতায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চলবে।
২০২৪ সালের আগস্টে আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে আসে। এরপর থেকেই সিবিআই ও ইডি তদন্ত চালিয়ে আসছিল।
এই অনুমোদনকে আরজি কর দুর্নীতি তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
#MEDIA24BY7 #RGKar #SandeepGhosh #ED #WestBengal #CBI #MoneyLaundering #KolkataNews

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Popular Posts