MEDIA24BY7

মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

ফলতা পুনর্নির্বাচনের আগে বড় ধাক্কা তৃণমূলে


🚨 ফলতা পুনর্নির্বাচনের আগে বড় ধাক্কা তৃণমূলে!
দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের মাত্র ২ দিন আগে ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। সাংবাদিক বৈঠকে তিনি জানান, “ফলতার শান্তি ও উন্নয়নের স্বার্থেই” এই সিদ্ধান্ত।
তবে মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা পেরিয়ে যাওয়ায় EVM-এ তৃণমূলের প্রতীক ও তাঁর নাম থাকছেই।
আগেই ফলতার ২৮৫টি বুথে অনিয়ম ও EVM টেম্পারিংয়ের অভিযোগে নির্বাচন কমিশন ভোট বাতিল করেছিল। আগামী ২১ মে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন BJP-র দেবাংশু পাণ্ডা, কংগ্রেসের আব্দুর রজ্জাক মোল্লা ও CPIM-এর শম্ভুনাথ কুর্মি।
#MEDIA24BY7 #FaltaElection #JahangirKhan #WestBengalPolitics #TMC #BJP #Election2026 #BreakingNews #South24Parganas #BanglaNews

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Popular Posts