MEDIA24BY7

সোমবার, ২৫ মে, ২০২৬

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কলকাতা পুলিশ!


🚨 অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কলকাতা পুলিশ! 

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হরিশ মুখার্জি রোডের বাসভবন ‘শান্তিনিকেতন’-এ পৌঁছায় কলকাতা পুলিশের একটি দল। তবে এটি কোনও তল্লাশি বা অভিযানের ঘটনা নয় বলেই সূত্রের দাবি।

🔹 লালবাজার সূত্রে খবর, নিরাপত্তাজনিত কারণে আগে বসানো সরকারি মনিটর ও অন্যান্য সুরক্ষা সরঞ্জাম ফিরিয়ে নিতেই এই পুলিশি তৎপরতা।

🔹 সোমবার বিকেলে কয়েকজন ইউনিফর্মে ও কয়েকজন সাদা পোশাকে পুলিশকর্মী অভিষেকের বাড়িতে যান।

🔹 ঘটনাটি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হলেও, পুলিশ সূত্রে জানানো হয়েছে এটি শুধুই সরকারি সরঞ্জাম প্রত্যাহারের প্রক্রিয়া।

🔹 উল্লেখ্য, একই সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বেআইনি নির্মাণ বিতর্ক নিয়েও আলোচনা চলছে। KMC-এর নোটিসের জবাব দিতে অতিরিক্ত ১০ দিনের সময়ও চেয়েছেন তিনি।

#AbhishekBanerjee #KolkataPolice #TMC #BreakingNews #WestBengal #Politics #MEDIA24BY7

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Popular Posts