🚨 অদিতি মুন্সীর স্বামী এবং তৃণমূলের শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী আটক!
ভোট-পরবর্তী হিংসা, পৌরসভা নিয়োগ দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে মঙ্গলবার গভীর রাতে বিধাননগর থেকে আটক করা হয় তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে।
তদন্তকারী সংস্থার দাবি, গত ৪ মে নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। পরে গোপন আস্তানা থেকে তাকে আটক করে ভবানী ভবনে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়।
রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বিরোধী নেতারাও এর আগে তার গ্রেপ্তারের দাবি তুলেছিলেন।
#MEDIA24BY7
www.media24by7.com
#DebrajChakraborty #AditiMunshi #TMC #Bidhannagar #WestBengal #BreakingNews #PoliticalNews #MEDIA24BY7
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন