🚨 রহস্যমৃত্যু তৃণমূল কাউন্সিলরের!
দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। শনিবার সকালে তাঁর বাড়ি থেকে দেহ উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
⚖️ পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে আত্মহত্যার আশঙ্কা করা হলেও, মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
🗣️ স্থানীয় সূত্রে দাবি, গত কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন সঞ্জয় দাস। তবে পুলিশ এখনও এ বিষয়ে সরকারি ভাবে কিছু জানায়নি।
🔥 রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় তদন্তকারীরা।
#SouthDumDum #TMC #SanjayDas #BreakingNews #Kolkata #WestBengal #PoliticalNews #MEDIA24BY7
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন