MEDIA24BY7

শুক্রবার, ২২ মে, ২০২৬

Cockroach Janta Party বা CJP নামে অনলাইন আন্দোলনের শুরু


🚨 সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ‘Cockroach Janta Party’!
ভারতের তরুণ প্রজন্মের নতুন ব্যঙ্গাত্মক প্রতিবাদ এখন ভাইরাল দেশজুড়ে।

🪳 “Cockroach Janta Party” বা CJP নামে এই অনলাইন আন্দোলনের শুরু রাজনৈতিক কৌশলবিদ অভিজিৎ দিপকের হাত ধরে। সুপ্রিম কোর্টের এক শুনানিতে বেকার যুবকদের “তেলাপোকা” ও “পরজীবী”র সঙ্গে তুলনা করা হয়েছে বলে অভিযোগ ওঠার পরেই ক্ষোভে ফেটে পড়ে Gen Z প্রজন্ম।

📱 প্রতিবাদে অপমানকেই নিজেদের পরিচয় বানিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় মিম, পোস্টার, ব্যঙ্গাত্মক প্রচার ও ডিজিটাল আন্দোলন। মাত্র কয়েকদিনে Instagram ও X-এ লক্ষাধিক সমর্থক জুটেছে এই “প্যারোডি রাজনৈতিক দল”-এর।

🔥 দলের মজাদার সদস্য হওয়ার শর্তও ভাইরাল—
✔️ বেকার হতে হবে
✔️ সারাদিন অনলাইনে থাকতে হবে
✔️ পেশাদারভাবে ক্ষোভ প্রকাশ করতে জানতে হবে

⚖️ একইসঙ্গে ৫ দফা দাবিও সামনে এনেছে CJP—
▪️ অবসরপ্রাপ্ত বিচারপতিদের সরকারি পদ নয়
▪️ প্রতিটি ভোট সুরক্ষিত রাখতে হবে
▪️ নারীদের জন্য ৫০% সংরক্ষণ
▪️ কর্পোরেটমুক্ত স্বাধীন সংবাদমাধ্যম
▪️ দলবদলু নেতাদের ওপর ২০ বছরের নিষেধাজ্ঞা

😮 ইতিমধ্যেই এই আন্দোলন নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন একাধিক মূলধারার রাজনৈতিক ব্যক্তিত্বও।

#CockroachJantaParty #CJP #ViralNews #GenZ #PoliticalSatire #India #Trending #MEDIA24BY7

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Popular Posts