MEDIA24BY7

বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

আবাস যোজনার কাটমানি কাণ্ডে খাটের তলায় লুকিয়ে তৃণমূল নেতা


🚨 ব্রেকিং নিউজ | MEDIA24BY7

🏠 আবাস যোজনার কাটমানি কাণ্ডে খাটের তলায় লুকিয়ে তৃণমূল নেতা!

👮‍♂️ পুলিশ গিয়ে উদ্ধার করে নিয়ে গেল থানায়
কোচবিহারের মাথাভাঙায় আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগে তীব্র বিক্ষোভের মুখে স্থানীয় তৃণমূল নেতা শহিদুল মিঞা। অভিযোগ, উপভোক্তাদের কাছ থেকে ৫ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছিল।

স্থানীয়দের দাবি, প্রায় ১০-১২ লক্ষ টাকা সংগ্রহ করা হলেও বহু মানুষ ঘর বা টাকা ফেরত পাননি। ক্ষুব্ধ গ্রামবাসীরা, বিশেষ করে মহিলারা, নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান।

দুই দিন নিখোঁজ থাকার পর শহিদুল মিঞাকে নিজের বাড়ির খাটের তলায় লুকিয়ে থাকতে দেখা যায় বলে অভিযোগ। পরে পুলিশ পৌঁছে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনার ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিরোধীদের দাবি, এই ঘটনা রাজ্যের দুর্নীতির চিত্র তুলে ধরেছে।

MEDIA24BY7 Digital Desk

#MEDIA24BY7 #BreakingNews #CoochBehar #Mathabhanga #AwasYojana #CutMoney #WestBengal #TMC #ViralVideo #PoliticalNews #BanglaNews #TrendingNews #NewsUpdate #BengalPolitics

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Popular Posts