MEDIA24BY7

বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

সই জালিয়াতি মামলায় CID-এর জিজ্ঞাসাবাদ, ৩ সপ্তাহের রক্ষাকবচ দিল হাইকোর্ট

🚨 বড় খবর | MEDIA24BY7

হাইকোর্টের নির্দেশে ভবানী ভবনে অভিষেক! সই জালিয়াতি মামলায় CID-এর মুখোমুখি তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড
কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে বিধানসভার সই জালিয়াতি মামলায় বৃহস্পতিবার ভবানী ভবনে হাজিরা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বিচারপতি কৌশিক চন্দের এজলাস স্পষ্ট নির্দেশ দিয়েছিল, ১১ জুন সন্ধ্যা ৬টার মধ্যে তাঁকে সিআইডি দফতরে উপস্থিত হতে হবে। সেই নির্দেশ মেনেই দিল্লি সফর থেকে কলকাতায় ফিরে সরাসরি ভবানী ভবনে পৌঁছে যান তিনি।

আদালত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী ৩ সপ্তাহের জন্য অন্তর্বর্তী রক্ষাকবচ দিয়েছে। এই সময়ের মধ্যে তাঁকে গ্রেফতার করা যাবে না। তবে তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে বলে জানিয়েছে আদালত। সহযোগিতা না করলে এই রক্ষাকবচ প্রত্যাহার করা হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

একই সঙ্গে আদালত সিআইডিকে প্রয়োজনীয় নথিপত্র উদ্ধারের জন্য আইন অনুযায়ী তল্লাশি ও বাজেয়াপ্তকরণের অনুমতি দিয়েছে। ভবিষ্যতে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলে অন্তত ২৪ ঘণ্টা আগে নোটিশ দিতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে সিআইডির পাঠানো একাধিক নোটিশে হাজিরা না দিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর হাইকোর্টের নির্দেশে আজ তাঁর এই হাজিরা রাজনৈতিক মহলে ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে।

এখন নজর তদন্তের অগ্রগতি এবং আগামী শুনানির দিকে। আদালত দুই সপ্তাহের মধ্যে তদন্ত সংক্রান্ত অগ্রগতি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। 

🚨 ভবানী ভবনে অভিষেক!
সই জালিয়াতি মামলায় CID-এর জিজ্ঞাসাবাদ, ৩ সপ্তাহের রক্ষাকবচ দিল হাইকোর্ট

#MEDIA24BY7 #AbhishekBanerjee #CID #BhawaniBhavan #CalcuttaHighCourt #WestBengalPolitics #BreakingNews #BengalNews #TMC #SignatureForgeryCase #MEDIA24BY7News

Abhishek Banerjee, Abhishek Banerjee CID, Abhishek Banerjee Bhawani Bhavan, Signature Forgery Case, West Bengal Signature Forgery Case, CID Investigation Bengal, Kolkata High Court News, Abhishek Banerjee News Today, TMC Leader Abhishek Banerjee, Bhawani Bhavan CID Office, Bengal Political News, West Bengal Politics, TMC News, CID Summons Abhishek Banerjee, High Court Order Abhishek Banerjee, CID Interrogation, Kolkata Breaking News, Bengal Breaking News, Political News West Bengal, Latest Bengal News

অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সিআইডি, ভবানী ভবনে অভিষেক, সই জালিয়াতি মামলা, বিধানসভা সই জালিয়াতি, কলকাতা হাইকোর্ট, সিআইডি তদন্ত, তৃণমূল কংগ্রেস, অভিষেক বন্দ্যোপাধ্যায় খবর, পশ্চিমবঙ্গ রাজনীতি, বাংলা ব্রেকিং নিউজ, ভবানী ভবন, সিআইডি জিজ্ঞাসাবাদ, হাইকোর্টের নির্দেশ, তৃণমূল নেতা অভিষেক, পশ্চিমবঙ্গের রাজনৈতিক খবর, আজকের বাংলা খবর, কলকাতার খবর, মিডিয়া24বাই7, MEDIA24BY7

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Popular Posts